গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত নতুন সংগঠন ‘রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’-র প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মঙ্গলবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সাগুফতা সুলতানা, নির্বাহী সদস্য মেহেরা নিগার পারভীন, শামিমা খাতুন, ফরিদা খাতুন, মমতাজ বেগম, ইয়াসমিন আক্তার জলি, তাহমিনা আক্তার বনানী সহ অনান্যরা।
রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।