1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কাশিয়ানীতে মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত -২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত -২ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন -মন্ত্রী খন্দকার মুক্তাদির দৌলতপুরের চকমিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক যুবদল নেতা আব্দুল রহিম সীমান্তে বিজিবির অভিযানে ডিমলায় ভারতীয় গরু জব্দ এক সন্তান, এক বৃক্ষরোপণ: জন্ম নিবন্ধনের সঙ্গে বৃক্ষরোপণে অভিনব উদ্যোগ- ইউএনও সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাইপথে আনা ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ, ট্রলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

কাশিয়ানীতে মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত -২

reporter রাকিব শেখ, কাশিয়ানী 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর এক যাত্রী গুরুতর আহত হন।

সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এতে বাসে থাকা ৪-৫ জন যাত্রী আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com