1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর ‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে মাদক ও গণউপদ্রব রুখতে রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙন, হুমকিতে বিদ্যালয়-ইউপি ভবন-হাটবাজার ‎ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, মানবপাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানিতে মানুষের স্বস্তি, ভিড় বাড়ছে সহায়তা প্রত্যাশীদের লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার

রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন

reporter সাইফুল ইসলাম,
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার নতুন সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে সভাপতি এবং রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়াবিদ মো. নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনঞ্জুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম (সেলিম)।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করে নতুন এ কমিটি গঠিত হওয়ায় রামগড়ের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তাদের মতে, এ কমিটির মাধ্যমে খেলাধুলার পরিবেশ আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com