1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় মাদরাসার ওয়াশরুম থেকে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএমইউজে ফেনী জেলা কমিটির মাসুম সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

আশুলিয়ায় মাদরাসার ওয়াশরুম থেকে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

reporter ‎মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। ‎
আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা প্রাঙ্গনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

‎র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালান।

‎তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ‎
‎র‌্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।

‎পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ‎
‎বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com