1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
হৃদ্‌যন্ত্রের সমস্যা, হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

হৃদ্‌যন্ত্রের সমস্যা, হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী

– চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় জনপ্রিয় গায়ক

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকের পর্যবেক্ষণে বর্তমানে নচিকেতার অবস্থা স্থিতিশীল।

গায়কের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলে নির্ধারিত একটি শো বাতিল করেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) তার আরেকটি শোতে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটিও স্থগিত করা হয়েছে। আপাতত আগামী দিনের সব শো বাতিল রাখা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে নচিকেতাকে একটি শো বাতিল করতে হয়েছিল। সে সময় পরিবার জানিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছিলেন—যা শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে আরও জটিল হয়ে ওঠে। তবে এবারের অসুস্থতা ভিন্ন; এবার তিনি হৃদ্‌যন্ত্র–সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন।

এই বিষয়ে নচিকেতার পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com