1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন- শৃঙ্খলা বিষয়ে সভা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪১ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম বিপ্লব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সাধারন সম্পাদক সুবির দত্ত প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই উপজেলায় সরকারি ভাবে মোট ৫৩ টি মন্দিরে ৫ শত কেজি করে চাউল সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.