1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন তুতুকখালী খাল পুনঃখনন প্রকল্পে গতি এনেছেন উপ-প্রকৌশলী মোজাম্মেল, উপকৃত হবেন হাজারো কৃষক বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ খুলনায় আঞ্চলিক বিপনন কর্মশালা অনুষ্ঠিত ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র – গুলি উদ্ধার পটিয়ায় শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন প্রকল্পের বেশ কয়েকটি ঘর বিক্রি ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শারীরিক হেনস্তার অভিযোগ, বিক্ষোভে উত্তাল মাদ্রাসা ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী) 
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী,  ও জেলা বি এনপির সদস্য মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের রূপশী জাতের ৫ কেজি করে মোট ১৪ হাজার ৫০০ কেজি বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়। এতে মোট ৮৮ হাজার ১০০ কেজি সার বিতরণ করা হয়েছে।
এছাড়া ১২০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে মরিচের বীজ, ৫ কেজি ইউরিয়া ও ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়।
অপরদিকে, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫৮৬ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ৫টি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com