নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী, ও জেলা বি এনপির সদস্য মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের রূপশী জাতের ৫ কেজি করে মোট ১৪ হাজার ৫০০ কেজি বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়। এতে মোট ৮৮ হাজার ১০০ কেজি সার বিতরণ করা হয়েছে।
এছাড়া ১২০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে মরিচের বীজ, ৫ কেজি ইউরিয়া ও ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়।
অপরদিকে, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫৮৬ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ৫টি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা