বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশিষ্ট সমাজসেবক, সফল সংগঠক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন। গত ১৮ জুন তাঁর এই জন্মদিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তবে এ বছর তাঁর জন্মদিনটি ঘরোয়া ও পারিবারিকভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
১৯৭৯ সালের ১৮ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের রামপালে। পিতা দেওয়ান মোঃ সাইদুর রহমান এবং মাতা লুৎফা বেগমের যোগ্য সন্তান শাহিদা রহমান রিংকু বর্তমানে ঢাকার সায়দাবাদে নিজ বাসভবনে বসবাস করছেন।
পেশাগত জীবনে তিনি এস আর “ল” অ্যাসোসিয়েট-এর হেড অফ চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশার পাশাপাশি সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তাঁর সরব উপস্থিতি। তিনি রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও বিটিএসএফ-এর উপদেষ্টা এবং এস আর ক্রীড়া সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও লায়ন ক্লাব, ফিল্ম ক্লাব এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি।
একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর পাশাপাশি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর বিশাল অবদান। ‘এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ’-এর স্বত্বাধিকারী ও সফল প্রযোজক হিসেবে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি। জন্মদিনে এই গুণী মানুষের জন্য রইলো চ্যানেল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।