1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন তুতুকখালী খাল পুনঃখনন প্রকল্পে গতি এনেছেন উপ-প্রকৌশলী মোজাম্মেল, উপকৃত হবেন হাজারো কৃষক বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ খুলনায় আঞ্চলিক বিপনন কর্মশালা অনুষ্ঠিত ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র – গুলি উদ্ধার পটিয়ায় শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন প্রকল্পের বেশ কয়েকটি ঘর বিক্রি ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শারীরিক হেনস্তার অভিযোগ, বিক্ষোভে উত্তাল মাদ্রাসা ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ

reporter নিজেস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় মেধা বিকাশের লক্ষ্যে বরিশালে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ২২ জুন সোমবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ করা হয়।

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০২৫-২০২৬ অর্থ বছরে জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত টি.আর. প্রকল্পের আওতায় ৮ লক্ষ টাকার এই শিক্ষা উপকরণসমূহ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ল্যাপটপ, প্রজেক্টর এবং মনিটর স্ক্রিন।

​বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালসহ সকলের উপস্থিতিতে।

কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিসটারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছমত মাস্টার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চহতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্যপ্রযুক্তির এসব ডিজিটাল সরঞ্জাম বিতরণ করা হয়।

​জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রাথমিক শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের মেধার বিকাশে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com