1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহ-পরিদর্শক রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শনে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে সরকারি রাস্তার নামে ব্যক্তিমালিকানাধীন জমিতে খুঁটি স্থাপনের লিখিত অভিযোগ ইউএনওর কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” ধনবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের মর্যাদা বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত ভি.পি মিজানকে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্ব পদে বহাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর কাশিয়ানীতে স্কুলে ছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে?

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহ-পরিদর্শক রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শনে

reporter মোঃ নুরুজ্জামান
calendar প্রকাশিত: ৫ মে, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি : আজ ৫মে ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১:০০ ঘটিকার সময় সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করতে আসেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহ-পরিদর্শক জনাব আসিফ ইকবাল। তিনি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকক্ষে অবস্থান করে সকল শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের চারিপাশ ঘুরে দেখেন, বিদ্যালয়ের নামে কতটুকু ভুমি রয়েছে, ছাত্র-ছাত্রীর সংখ্যা কত এবং রেগুলার কতজন আসছে ইত্যাদি বিভিন্ন দিক পরিদর্শন করেন। অফিস কক্ষে অবস্থানরত সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বৈঠকে স্কুলের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে আশ্বস্ত করেন যেহেতু এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে তাদের শ্রেণিকক্ষ সংকুলান, লেখাপড়ার মান উন্নয়নে স্থায়ী ভবন নির্মাণ জরুরী সেহেতু পরিদর্শক হিসেবে কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে বিদ্যালয়টির জন্য ভবনের প্রয়োজনীয়তা তুলে ধরব এবং অচিরেই শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত ভবনে লেখাপড়ার সুযোগ পাবে বলে আসা করছি। পরিদর্শনকালে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আজাদ, সাবেক সদস্য মোঃ জসিম উদ্দীন, মোঃ ইসরাফিল আলী, মোঃ নুরুজ্জামান।
উল্লেখ্য যে রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক/শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামীম আজাদ, মোঃ ইসরাফিল, মোঃ নুরুজ্জামান ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম আশা প্রকাশ করে শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের সহ-পরিদর্শক জনাব আসিফ ইকবালকে বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন, তাই আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষ সংকুল্যাণ নিরসনে, স্থায়ী-ভবনের পাশাপাশি গার্ডওয়াল নির্মাণ পূর্বক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com