1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” ধনবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের মর্যাদা বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত ভি.পি মিজানকে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্ব পদে বহাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর কাশিয়ানীতে স্কুলে ছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে? আন্তর্জাতিক সম্মেলনে আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন – ২০২৬ যোগ দিচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক মণিরামপুরে প্রশাসনের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ

রাজধানীর মুগদা এলাকায় মাত্র ৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার বসবাসরত ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগী হারুন গংয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি মুগদা থানাধীন ৪২/১ উত্তর মুগদা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ১৪ জুলাই বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগীরা কোনো আদালতের উচ্ছেদ আদেশ বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তার ভাড়া করা ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। ফ্ল্যাটের ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও আটকে যায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। পরে তিনি মুগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং একজন আইনজীবীর মাধ্যমে বাড়িওয়ালা আবদুল মতিনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা লাগিয়ে তাকে বসবাস থেকে বঞ্চিত করা এবং মালামাল আটকে রাখা আইনবিরোধী। নোটিশে দ্রুত তালা খুলে দিয়ে ভাড়াটিয়াকে ফ্ল্যাটে প্রবেশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আবদুল মতিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com