1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জেলা পরিষদের মর্যাদা বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত ভি.পি মিজানকে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় নিরাপত্তাহীনতায় বোর্ডহাট কলেজ: সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের জোরালো দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ইআবির মাদরাসায় উচ্চশিক্ষা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার  দিনাজপুর (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেশি মদ আটক রামুতে অস্ত্র উদ্ধার: তদন্তের আগেই চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচার, নেপথ্যে কী? কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা দল জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ওসমানীনগরে সরকারি রাস্তার নামে ব্যক্তিমালিকানাধীন জমিতে খুঁটি স্থাপনের লিখিত অভিযোগ ইউএনওর কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

জেলা পরিষদের মর্যাদা বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত ভি.পি মিজানকে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন

reporter মৌলভীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ

জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় পদমর্যাদা (Warrant of Precedence) অনুযায়ী প্রটোকল ও সম্মান নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভি.পি মিজানুর রহমান মিজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর ভক্ত, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

গত শুক্রবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা প্রকাশের পাশাপাশি অনেকেই ব্যক্তিগতভাবেও তাঁকে অভিনন্দন জানান। তাদের ভাষ্য, সরকারের এ সিদ্ধান্ত জেলা পরিষদের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা আরও সুসংহত করবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে অধিক কার্যকর ও গতিশীল করতে ভূমিকা রাখবে।

যৌথ অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা বলেন, জেলা পরিষদের মর্যাদা পুনর্নিশ্চিত হওয়ায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। একই সঙ্গে ভি.পি মিজানুর রহমান মিজানের নেতৃত্ব, অভিজ্ঞতা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মৌলভীবাজার জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ভি.পি মিজান ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নতুন এই রাষ্ট্রীয় প্রটোকল তাঁর দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

অভিনন্দন বার্তায় ভি.পি মিজানুর রহমান মিজানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অব্যাহত নেতৃত্ব প্রত্যাশা করেন শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com