1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহী পবা উপজেলার নয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার তৃণমূলের জবাবদিহিই জনগণের আস্থা আনতে পারে এনসিপির অভিযোগে রাজনৈতিক উত্তাপ: বিএনপির বিরুদ্ধে দোষারোপ, জামায়াতের অবস্থান কী? হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় নিরাপত্তাহীনতায় বোর্ডহাট কলেজ: সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের জোরালো দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ইআবির মাদরাসায় উচ্চশিক্ষা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার  দিনাজপুর (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেশি মদ আটক রামুতে অস্ত্র উদ্ধার: তদন্তের আগেই চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচার, নেপথ্যে কী? কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা দল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

reporter ​মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।​আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল রাত ১টার সময় এই অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

​উদ্ধারকৃত মাদক: ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ। ​বাজারমূল্য: ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা। ​ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

​গত জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:​এস্কাফ সিরাপ: ৬৯৯ বোতল (০১ জন আসামীসহ)।​ফেয়ারডিল সিরাপ: ৬৪ বোতল।​মদ: ৯০ বোতল।​মোট বাজারমূল্য: ৪,৪০,২০০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com