1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মণিরামপুরে প্রশাসনের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট, জরিমানা ৪০ হাজার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” ধনবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের মর্যাদা বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত ভি.পি মিজানকে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্ব পদে বহাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর কাশিয়ানীতে স্কুলে ছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে? আন্তর্জাতিক সম্মেলনে আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন – ২০২৬ যোগ দিচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক মণিরামপুরে প্রশাসনের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

মণিরামপুরে প্রশাসনের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

reporter মণিরামপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী ও পৌর শহরে দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেট-পাটা, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত সব জাল ও প্রতিবন্ধক জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং মণিরামপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
প্রথম পর্বে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলার ঘাট ব্রিজ সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অভিযান চালানো হয়। সেখানে নদী থেকে ৭০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, নেট-পাটাসহ মাছ চলাচলের বিভিন্ন প্রতিবন্ধক অপসারণ ও বিনষ্ট করা হয়।
পরবর্তীতে পৌর শহরের সুতাপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সন্দীপ ট্রেডার্স ও মেসার্স মুসলিম স্টোর নামের দুটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী এবং ২ লাখ ১৩ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় ওই দুই প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com