বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি ও আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে নিজ পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মো. ইলিয়াছ মিয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তির প্রকাশের দিন (৩০ জুলাই ২০২৬) থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে বহাল করা হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।