1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও

বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক

reporter ​মোঃ লুৎফর রহমান,
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরলে সাবেক স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০১ আগস্ট) রাতে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাবেক স্বামীকে রাতেই পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
​নিহত সুমাইয়া আক্তার শ্যামলী বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমান (৫১) রংপুর কোতোয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বিরলের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিলেন।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমানের সাথে শ্যামলীর বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। বিচ্ছেদের বিষয়াটি মেনে নিতে না পেরে শনিবার রাত ১১টার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।
​এ সময় শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ঘাতক মাহবুবুর পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রংপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরবর্তীতে পুনরায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক স্বামী মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে।
​বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com