1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও

reporter ​আবুল কাশেম
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

শরীরে বিভিন্ন রোগের উপসর্গজনিত কারনে এক বছর আগে মৃত্যুবরণ করেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আব্দুচ সালাম হাজী বাড়ীর কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়া। তাঁর শেষ বিদায়ের মুহূর্তে গার্ড অব অনার প্রদানকালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তাঁর বসতঘরের জরাজীর্ণ ও মানবেতর অবস্থা স্বচক্ষে দেখেন এবং বিষয়টি সাতকানিয়া উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপরই বীর মুক্তিযোদ্ধার পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

​সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতিবেদনের প্রেক্ষিতে সাতকানিয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার পরিবারকে একটি নতুন বসতঘর নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বর্তমানে ঘরটির নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

​আজ নির্মাণাধীন বসতঘরের কাজের বর্তমান অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, ঢেমসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই যাতে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তাগিদ দেওয়া হয়।

​পরিদর্শনকালে ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন
​দেশমাতৃকার টানে যিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধার পরিবার চরম অসহায়ত্বের মুখে পড়েছিল। উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে আজ তাদের জন্য একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হতে চলেছে। আমরা স্থানীয় পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি তদারকি করছি, যেন বীর মুক্তিযোদ্ধার পরিবারটি দ্রুত একটি নিরাপদ ও সুন্দর ঘরে উঠতে পারে।”

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। দ্রুতই নির্মাণকাজ শেষ করে বীর মুক্তিযোদ্ধার পরিবারটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com