1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭ বিসিএস ব্যাচ: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন

বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

reporter বায়েজিদ হোসেন,বগুড়া
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

ভিডিও ধারণ করে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ।

বগুড়া শহরে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম (৩০) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি, নওগাঁ শাখায় কর্মরত। শনিবার (১ আগস্ট) দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতনের ৮২ হাজার টাকা উত্তোলনের পর বাড়ির উদ্দেশে রওনা হন। ফ্লাইওভারের নিচে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন তার গতিরোধ করে।

লিখিত অভিযোগ অনুযায়ী, এনসিপি নেতা শওকত ইমরান (২৮) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে মারধর ও ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের একটি এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া অভিযুক্তরা জোর করে একটি ভিডিও বক্তব্য ধারণ করে এবং এক দিনের মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য হুমকি দেয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সাক্ষী হিসেবে সেতু (৩৬) ও পলাশ (৪৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। পারিবারিক পরামর্শের কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী।

আশরাফুল ইসলাম অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বগুড়া সদর থানা জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com