1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
লালমনিরহাটের পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বোয়ালখালী থানায় নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা, বিদায় নিলেন মাহফুজুর রহমান বিরল এনায়েতপুর বিজিবি কর্তৃক মদ আটক

লালমনিরহাটের পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

reporter আব্দুস সামাদ
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ

অর্থবছরের খরিপ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার ২৮ জুন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে সার বীজ ও গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ঈমাম। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাটগ্রাম, লালমনিরহাট। কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব সফিকার রহমান।

এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক হাফিজার রহমান। পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

২০২৫-২৬ অর্থ বছরে পাটগ্রাম উপজেলায় মোট ৫ হাজার ৩০০ জন কৃষক ০৫ টি কৃষি প্রণোদনা উপকরণ পাবেন।
আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং খরিপ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দিলে উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com