1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা সরকারি অনুদান ও অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ

ময়মনসিংহ সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন অভিযাত্রার সূচনা করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সদরে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮০ দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা প্রশাসনের উদ্যোগ সফল করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com