1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভারতীয় মদের নিরাপদ রুট ভাঙল র‌্যাব, বিশ্বম্ভরপুরে আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পোল্ট্রি গবেষণার সাফল্যে স্বনির্ভরতার পথে বাংলাদেশ জুলাই শহীদদের আত্মমর্যাদা লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক , অভিযানও অব্যাহত নারী শিক্ষার্থীর গায়ে হাত যুবক আটক ‎ভূতুড়ে বিদ্যুৎ বিলে ভোগান্তিতে দক্ষিণ আইচার গ্রাহকরা কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে সেবা দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধার মতবিনিময় সভা আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার তারাবানিয়ার ছড়া থেকে টেকনাফ: আকস্মিক সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে সাইদ হোসাইন, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমানের উপস্থিতিতে পথসভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

ভারতীয় মদের নিরাপদ রুট ভাঙল র‌্যাব, বিশ্বম্ভরপুরে আটক ১

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৬৮ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলার আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন নৃশংস ও সংঘবদ্ধ অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ৪ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—বিশ্বম্ভরপুর থানাধীন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। সংবাদ পেয়ে রাত ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন কৌশলে পালিয়ে যায়। আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৬৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ হাবিবুর রহমান হাবু (৫৭), পিতা: মৃত আঃ মালেক, সাং: চালবন, থানা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে আসছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com