1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে দোয়া ও সমর্থন চাইলেন ফজলুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা ‎বেলকুচিতে চাঁদা না পেয়ে কৃষককে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ দায়ের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ ফরিদ উদ্দিন বিরলে কুড়ালের কোপে নিহত ব্যাক্তির দাফন সম্পন্ন ৫০ বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য আটক বাল্য বিবাহরোধে খুলনায় বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা কৃষিতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’কর্মশালা রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা এবং গ্রুতর জখমাবস্থায় হাসপাতালে ভর্তি মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ  কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান

বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে দোয়া ও সমর্থন চাইলেন ফজলুল হক

reporter মোঃ সুজন আহমেদ,উল্লাপাড়া 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ফজলুল হক।

স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে ফজলুল হক বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। পাশাপাশি ওয়ার্ডের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবো। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। ৬ নম্বর ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

ফজলুল হক জানান, তিনি অতীতেও সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করেছেন। স্থানীয়দের দাবি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ওয়ার্ডের সর্বস্তরের অনেক মানুষ তাকে পুনরায় সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। এ সময় ফজলুল হক বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com