1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ ফরিদ উদ্দিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ ফরিদ উদ্দিন

reporter এস.এম লুৎফুর কবির, কক্সবাজার 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)-২০২৬ গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা সদস্য মুহাম্মদ ফরিদ উদ্দিন সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যালয়ের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)-২০২৬ গঠন করা হয়। এতে মুহাম্মদ ফরিদ উদ্দিন সভাপতি (দাতা সদস্য) এবং রফিকুল ইসলাম সহ-সভাপতি (বিদ্যুৎসাহী পুরুষ সদস্য) নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মনিরুল আলম (এমইউপি সদস্য), মো. ইসহাক (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), সুকুমার বড়ূয়া (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), আরিফা আক্তার (বিদ্যুৎসাহী মহিলা সদস্য), মো. ওসমান (অভিভাবক সদস্য), আবু হান্নান (অভিভাবক সদস্য), কামরুন্নাহার (অভিভাবক সদস্য), শামসুন্নাহার (অভিভাবক সদস্য), নূর আফজা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এবং শাহিদা আক্তার (শিক্ষক প্রতিনিধি)।
সভায় প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
এদিকে, নতুন কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন মাত্রা অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com