1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

reporter মোঃ জহির হোসেন,কুমিল্লা 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরুড়া থানার সূত্রে জানা যায়, প্রবাসী এক ভুক্তভোগীর দায়ের করা এজাহারের ভিত্তিতে গোলাম মোস্তফা ওরফে মামুন (৪২) এর বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। তিনি বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া (পূর্বপাড়া, মৌলভী বাড়ি) এলাকার আবুল কালামের ছেলে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com