1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

reporter উল্লাপাড়া উপজেলা জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জের সলঙ্গা শাখার আয়োজনে অসহায়, গরিব ও দুস্থ মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সলঙ্গা ভূষাল হাটা বটতলা ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।

এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন, শিশু, গাইনী এবং চক্ষু রোগীদের একদল অভিজ্ঞ চিকিৎসক (ডা: তানজিয়া সাইফুল তৃপ্তি,ডা: আফরোজা সুলতানা রিনা,ডা: জান্নাতুল ফেরদৌস,ডা: আখতার হোসেন) টিম দ্বারা সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ বিনামূল্যে চেক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার আখতারুজ্জামান, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ওয়ালটন প্লাজার এমন ব্যতিক্রম আয়োজন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে ষাটোর্ধ বয়সী আলী আশরাফ এবং সামেনা খাতুন এ প্রতিবেদককে জানান, আমরা গরীব মানুষ, টাকার অভাবে ভালো কোনো ডাক্তারের কাছে যেতে পারি না। এখানে এসে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করাসহ ডাক্তারের প্রেসক্রিপশন (ফরদি) পেয়ে খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের ব্যবসায় মঙ্গল হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com