1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎বেলকুচিতে চাঁদা না পেয়ে কৃষককে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ দায়ের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

‎বেলকুচিতে চাঁদা না পেয়ে কৃষককে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ দায়ের

reporter ‎ সিরাজগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কদমতলী গ্রামে চাঁদার টাকা না পেয়ে এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কৃষক মো. আসাবউদ্দিন বাবু (৩৮) বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎লিখিত অভিযোগে জানা যায়, বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা মো. আসাবউদ্দিন বাবু অভিযোগ করেন যে, একই এলাকার মো. আনোয়ার হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. আলামিন এবং মো. সাইদুল প্রাং তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
‎অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন সকালে নিজ জমিতে শশুরের সাথে কৃষিকাজ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
‎এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আসাবউদ্দিন বাবু অভিযুক্ত চারজনের বিরুদ্ধে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকার কারনে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
‎এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com