1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন দেশবরেণ্য রাজনীতিক ও সাংবাদিক, সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদ,১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও স্মরণ কাকরানে নাহার স্কুলের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের অসন্তোষ, নজরদারি ও হস্তক্ষেপের দাবি ডিমলায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রাহকরা বদলগাছীতে ১৭ টি মাদ্রাসার ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ পরিক্ষার্থী পাস ৩ টি মাদ্রাসায় পরিক্ষার্থী নাই বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১

মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ 

– আফগানিস্তান থেকে ইরান: ২০ বছরে বদলেছে শুধু ভূখণ্ড, বদলায়নি কষ্ট

reporter জাহিদ মিয়া
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

শতাব্দীর শুরুতেই আফগানিস্তানে যুদ্ধ। তারপর ইরাক, ইয়েমেন, লেবানন। এখন ইরান-ইসরায়েল উত্তেজনা। দুই দশক পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের চক্র ভাঙছে না। প্রতিটি যুদ্ধের কারণ আলাদা হলেও ফল এক – ঘরছাড়া মানুষ, ধ্বংসস্তূপ, অনাহার।
সংঘাতের রেখাচিত্র  ২০০১: ১ সেপ্টেম্বর হামলার পর আফগানিস্তানে মার্কিন অভিযান। ২০২১ এ তালেবানের প্রত্যাবর্তন। ২০ বছর, ১.৭৬ লাখ মৃত্যু।
২০০৩: “গণবিধ্বংসী অস্ত্র” অভিযোগে ইরাক আক্রমণ। সাদ্দাম পতন। পরে সাম্প্রদায়িক দাঙ্গা ও আইএসের উত্থান।
২০১৪-চলমান: ইয়েমেনে হুতি বনাম সরকার + সৌদি জোট। জাতিসংঘ বলছে বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়। ৪ লাখ+ মৃত্যু।
২০২৪-২০২৬: গাজা যুদ্ধের আবহে ইরান-ইসরায়েল সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময়। অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা।
বিশ্লেষকদের ভাষ্য  ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, “এগুলোর গভীরে আছে ভূ-রাজনীতি, তেল-গ্যাস, জলপথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক ক্ষমতার লড়াই। ধর্মীয় অনুভূতি আছে, কিন্তু মূল চালিকাশক্তি রাষ্ট্র ও অর্থনীতি। মুসলিম দেশগুলোর ভেতরের বিভাজনও দায়ী।”
মানবিক বিপর্যয়  ইউএনএইচসিআর: মধ্যপ্রাচ্য থেকে ১ কোটি ৪০ লাখ শরণার্থী।
ইয়েমেন: ৫ বছরের নিচে ২১ লাখ শিশু তীব্র অপুষ্টি।  আফগানিস্তান: নারী শিক্ষা বন্ধ, ২৫ লাখ মেয়ে স্কুলের বাইরে।
কূটনীতির সুযোগ  ২০২৩ এ ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপন, ওআইসির শান্তি প্রস্তাব – আশার আলো। বিশ্লেষকদের মতে, “সংলাপ ছাড়া এই চক্র ভাঙবে না। অস্ত্র দিয়ে শান্তি আসে না, আসে ধ্বংস।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com