1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা এবং গ্রুতর জখমাবস্থায় হাসপাতালে ভর্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা এবং গ্রুতর জখমাবস্থায় হাসপাতালে ভর্তি

reporter মনিরামপুর উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলা চালিয়ে খুর দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে।
জানাযায়, মোস্তাক রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে রাজগঞ্জ ডিগ্রী কলেজের পাশে ব্রিজের নিকট পৌঁছলে মোটরসাইকেলে এসে দুইজন সন্ত্রাসী তার ওপর হামলা চালাই এবং খুর দিয়ে হাতে ও ঘাড়ে আঘাত করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মোস্তাকের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়।
এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবিতে বিবৃতি দিয়েছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও এলাকার কৃতি সন্তান মেঃ মুতাছিম বিল্লাহ, মনিরামপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ, গোলাম রসুল সাদ্দাম সাংগঠনিক সম্পাদক, মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ,
যুবনেতা মুজিবর রহমান, সাউদ হোসেন , ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন ,চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব কবীর, তুষার খাঁন প্রমুখ। একই সঙ্গে তারা আহত মুস্তাকের দ্রুত সুস্থতা কামনা ও সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে স্বাস্তির দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com