1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে আবারও বিতর্ক তৈরি হয়েছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে আবারও বিতর্ক তৈরি হয়েছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

এবার সরব হয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা। এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সময় সাজিদের সঙ্গে কাজ করতে গিয়ে চরম অপমানের শিকার হয়েছিলেন। শুধু খারাপ ব্যবহারই নয়, প্রকাশ্যে গালিগালাজ পর্যন্ত করেছিলেন সাজিদ, যার জেরে তিনি ছবির কাজ ছেড়ে দিতে বাধ্য হন।

এষা বলেন, “সাজিদের সঙ্গে আমার সম্পর্ক কখনোই ভালো ছিল না। ওর সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল, গালিগালাজও হয়েছে। আমি কারও কাছ থেকে বাজে ব্যবহার সহ্য করতে পারি না।”

ঘটনার পর এষা শুটিং সেট ত্যাগ করেন এবং সিদ্ধান্ত নেন, আর ছবিতে কাজ করবেন না। কিন্তু পরে ছবির প্রযোজক তাকে ফোন করে ক্ষমা চান। এমনকি পরে সাজিদ খান নিজেও নাকি দুঃখ প্রকাশ করে ফোন করেছিলেন।

এষা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজ ছাড়ব। কিন্তু প্রযোজক অনুরোধ করেন। পরে সাজিদও ক্ষমা চান।”

এই বিষয়ে আরও কিছু বলতে অনিচ্ছুক এষা বলেন, “অনেক মানুষ না ভেবে কথা বলেন, হয়তো তাঁদের মেজাজ খারাপ থাকে। তবে আমি এই বিষয়টা আর টানতে চাই না।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com