1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা সরকারি অনুদান ও অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে

reporter মো আলী হোসেন,মাদারীপুর
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মারুফ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা চলাকালীন সময়ে আসামি পক্ষ পলাতক থাকায় আসামিদের জমি দখল করে ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে হত্যা মামলার বাদীপক্ষ নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদারের বিরুদ্ধে।

জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর ইসলাম সরদারের সঙ্গে তার চাচাতো ভাই মফাজ্জেল সরদারের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৪ শে এপ্রিল শনিবার সকালে নুর ইসলামের জমিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলে মফাজ্জেল সরদার।এ ঘটনায় বাধা দিতে গেলে প্রথমে নুর ইসলাম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে ভদ্রখোলা এলাকায় তাদের গতিরোধ করে আবারও হামলা চালানো হয়। এতে মারুফ সরদারসহ তার বোন গুরুতর আহত হন। মারুফকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মারুফের মা মাহিনুর বেগম বাদী হয়ে একই এলাকার ইকবাল সরদার,এমরান সরদার,ইয়ামিন সরদার, মোফাজ্জল সরদার,সাথী আক্তার,তানিয়া বেগম, সুলতানা বেগম,কালাম শেখ,আলম শেখ,ছালেহা বেগম,সুমন হাওলাদার,সাজেদা বেগমসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পক্ষ পলাতক। আসামি পক্ষের এক আত্মীয় মুঠোফোনে সাংবাদিকদের কাছে অনুরোধ করে জানান যে বাদীপক্ষ জোর পূর্বক আসামি পক্ষের জমি দখল করার চেষ্টা করছে দয়া করে আপনারা বিষয়টি একটু খতিয়ে দেখেন। এবিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে
দেখেন যে নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদার ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটছেন এমতাবস্থায় বাদীপক্ষের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করেন,ভেকু দিয়ে জমির যেই জমির মাটি কাটা হচ্ছে এই জমিটি কার প্রতিত্তোরে বাদীপক্ষ নুর ইসলাম সরদার বলেন এই জমি আমাদের আমি আমার জমিতে মাটি কাটছি। সাংবাদিকরা প্রশ্ন করে আমরা অভিযোগ পেলাম আপনি জোর করে আসামি পক্ষের জমি দখল করে মাটি কাটছেন আবারো প্রতিত্তোরে বাদীপক্ষ বলেন এখানে আসামি পক্ষের এক শতাংশ জায়গা আছে বাকিটা সব আমার জায়গা, আমি কারো জায়গার মাটি কাটছিনা।

এবিষয়ে বাদীপক্ষ নিহত মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদার বলেন,এই জমি নিয়ে আমার আর মোফাজ্জলের সাথে বিরোধ ছিল ও আমার ছেলেটাকে খুন করছে আর এখন পর্যন্ত পুলিশ কোন আসামি গ্রেফতার করতে পারেনাই,আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। আরেকটি বিষয় আমি কারো জমি জোর করে দখল করছিনা আমার জমির মাটি আমি নিজেই কাটতেছি,আমার জানামতে এখানে আসামি পক্ষের এক শতাংশ জায়গা আছে যা আমরা দখল করিনি।

পরিচয় গোপন রেখে আসামি পক্ষের এক আত্মীয় মুঠোফোনে জানান,হত্যা মামলার পর থেকেই মামলার আসামিপক্ষ পলাতক থাকায় বাদীপক্ষ জোর করে আসামি পক্ষের জায়গা দখল করে ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটছে। আমরা চাই আপনারা সংবাদকর্মীরা সরজমিনে গিয়ে সত্যটা উন্মোচন করেন। আমরাও ন্যায় বিচার চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com