1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে চাঁদা না পেয়ে কৃষককে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ দায়ের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ ফরিদ উদ্দিন বিরলে কুড়ালের কোপে নিহত ব্যাক্তির দাফন সম্পন্ন ৫০ বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য আটক বাল্য বিবাহরোধে খুলনায় বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা কৃষিতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’কর্মশালা রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা এবং গ্রুতর জখমাবস্থায় হাসপাতালে ভর্তি মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ  কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা

চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

reporter মোঃ আশরাফ আলী
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উ ইন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সকালে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। পরে তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ত্যাগ ও গৌরবময় অর্জনের কথা স্মরণ করেন।
প্রতিনিধি দলের সদস্যরাও এ সময় বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। সফরকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ঐতিহাসিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com