1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর ‘ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার বিএসটিআই অনুমোদনের আগেই ‘দেশ বাংলা’র খাদ্যপণ্য উৎপাদন-বাজারজাতের অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আঃ ছত্তার খানের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন থ্রি-হুইলার বিরোধে বরিশালে বাস বন্ধ পটিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত তালা লাগানোর অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

reporter মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আসুন, মাদককে না বলি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com