চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আসুন, মাদককে না বলি।’
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা