বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা উত্তর বিএনপির ১নং সদস্য এবং মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান। সম্প্রতি নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব আঃ ছত্তার খান তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, রুহুল কবির রিজভী আহমেদের দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আলহাজ্ব আঃ ছত্তার খান নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় আঃ ছত্তার খানের সাথে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের তরুন ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: নাসির উদ্দিন ভূইয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।