1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

reporter এস.এম লুৎফুর কবির,জেলা প্রতিনিধি কক্সবাজার
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

কক্সবাজার জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ(২৭) নামে এক মাদক মামলার আসামীর মৃত্যু হয়েছে।
মৃত মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ।

এ বিষয়ে জানতে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,মাদক মামলায় গত ৩০ এপ্রিল ২০২৬ কক্সবাজার জেলা কারাগারে আসেন মহিউদ্দিন সোহাগ।তার হাজতি নম্বর ৩৩১৪/২৬।
রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা-হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কারাগারে দায়িত্বরত মেডিসিন কনসালটেন্ট ডা. রাজীব তাকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এরপর রাত ১টা ৪ মিনিটে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ১৬ মিনিটে মহিউদ্দিন সোহাগের মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করেছেন। অর্থাৎ হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে তার মৃত্যু নিয়ে রহস্যের জন্ম নিয়েছে।নিহতের বড় ভাইয়ের দাবি,কারাগারে থাকা অবস্থায় তার ভাইকে মারধর করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেল সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান পরিবারের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, কারাগারে মহিউদ্দিন সোহাগকে মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com