1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি) কর্তৃক মাদক আটক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ

‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরের সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি সফরে এসে উপজেলা পরিষদের সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ, জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুক পূর্নবাসনের উদ্বোধন করেন।

এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সামনে বৃক্ষরোপণ ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৩ টি করে গাছের চারা বিতরণ করেন। অপরদিকে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো: কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ – দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুল সালেক, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম সামদানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com