1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল

reporter আলামিন হক বিজয়, দুর্গাপুর, রাজশাহী
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

রাজশাহী জেলার প্রবেশ দ্বার রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সুবিধা বঞ্চিত এই আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি দাবি স্থানীয়দের।

২০২৬ সালের নির্বাচনে বিএনপির একক প্রার্থী ছিলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। যিনি সবাইকে তাক লাগিয়ে রাজশাহীর ৬টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি দুর্গাপুর জয়নগর ইউনিয়ন দাওকান্দি বাজারে একটি হাসপাতাল স্থাপন করতে চেয়েছিলেন। তিনি তাঁর প্রতিশ্রুতি মত জাতীয় সংসদে হাসপাতাল স্থাপনের দাবী উপস্থাপন করেন। সেই দাবির গুরুত্ব ও প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়।

২৪ আগস্ট (সোমবার) সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল হাসপাতালে জায়গা পরিদর্শনে আসেন। এই সময় তিনি দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়,সরকারি কলেজ এবং খেলার মাঠ পরিদর্শন করেন। সেই সাথে সরকার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

কর্মসূচি শেষে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এই সময় তিনি দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয়রা দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষায় দাওকান্দিতে একটি পুলিশ ফাঁড়ি। এমপি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এমপি তাঁর বক্তব্যে বলেন,”আমাদের এমন শিক্ষাব্যবস্থা চাই, যে শিক্ষা আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞানী, দক্ষ ও ভালোমন্দ বোঝার মতো করে গড়ে তোলার পাশাপাশি হৃদয়বান, রুচিশীল, নান্দনিক, নৈতিক ও মানবিক বোধসম্পন্ন, ধার্মিক, দেশপ্রেমিক ও সর্বোপরি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সদিচ্ছা জরুরি। যেসব মা-বাবা সচেতনভাবে এ লক্ষ্যে সন্তানদের সময় দিচ্ছেন তারা নিঃসন্দেহে বুদ্ধিমান ও সফল। এ উদ্যোগ একদিকে যেমন তাদের সন্তানদের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের জন্ম দিচ্ছে, তেমনি এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক সুস্থ, সৎ ও আত্মনির্ভরশীল নাগরিক সৃষ্টির মাধ্যমে উপকৃত হবে দেশ ও সমাজ।” এই সময় তিনি স্বাস্থ্য সেবার উপরেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য চাষী মোঃ গোলাম সাকলায়েন, সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান,দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, মোঃ এনামুল হক (পারভেজ), ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক রেজাউল করিম (আলম)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চনন্দ সরকার, অফিসার ইনচার্জ, দুর্গাপুর থানা, আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক, দুর্গাপুর উপজেলা বিএনপি, জনতার মেয়র খ্যাত জার্জিশ হোসেন সোহেল, বিএনপি নেতা রেজাউল করিম, আলেফ হাজি, হুমায়ূন কবির টিটু, বাবলু মাস্টার, শাহাদ আলি, খাইরুল ইসলাম, আফাজ উদ্দিন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সময় স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com