1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

reporter মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের জন্য বাংলাদেশের বিভিন্ন থানায় নিহত নারীর ছবি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com