1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজার বছর,লক্ষ বছরের, বাংলাদেশি -অ্যাডভোকেট জয়নুল আবেদিন _এম পি নারায়ণগঞ্জ রোভারের ইতিহাসে প্রথম ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ পেলেন জসিম উদ্দিন শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলা-মামলার হুমকির অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয়ও দলীয় পতাকা উত্তোলন ‌‌কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদীদল( বিএনপি’র )৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সিরহাট ও দরবার পুর এই দুই ইউনিয়ন মিলে গঠিত হতে পারে “মুন্সির হাট পৌরসভা”; এটা সময়ের দাবি আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময় সভা

চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

reporter চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  গত সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজসংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা হাফিজুল হক (২৪) ও মুর্শিদ আলম (২৫)।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। পরে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এরই মধ্যে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসে দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।র‌্যাব-১৫ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com