1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজার বছর,লক্ষ বছরের, বাংলাদেশি -অ্যাডভোকেট জয়নুল আবেদিন _এম পি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল নবীঁজী (সাঃ)-এর সম্মানেই মুমিনের মর্যাদা ও পরিচয়ের প্রকাশ -ছারছীনার পীর ছাহেব

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজার বছর,লক্ষ বছরের, বাংলাদেশি -অ্যাডভোকেট জয়নুল আবেদিন _এম পি

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি আয়োজনে রেলি ও আলোচনা সভায় অ্যাডভোকেট জয়নুল আবেদিন _এমপি, বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজার বছর, লক্ষ বছরের বাংলাদেশি।
সকাল ১০ঃ০০ ঘটিকায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন, সকাল ১১:০০ ঘটিকায় মুলাদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে অধ্যাপক শরীয়তুল্লাহ উপজেলা বিএনপি আহ্বায়ক সভাপতিিত্বে,কাজী কামাল হোসেন উপজেলা বিএনপি সদস্য সচিব সঞ্চালনায়,উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি আহ্বায়ক এনামুল হক ইনু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন,পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক কাজী ইকবাল, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শায়লা শারমিন মিমু, উপজেলা যুবদল আহবায়ক মিজানুর রহমান , পৌরসভা যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব শাওন হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, পৌরসভা ছাত্রদলাহাবাদ শাহানুর রহমান সোহান সহ বিএনপি অঙ্গসং সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর সমাবেশে,অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি বক্তব্যে বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ও স্বাধীনতার ঘোষণা দিয়েছেন,তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে দেশে গণতন্ত্র ফিরে আসতো না। আর বাংলাদেশের সৃষ্টি ও হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত ভালো মানুষ ছিলেন এত ভালো নেতা ছিলেন তার নেতৃত্ব ছিল অতুলনীয়। আমাদের কাছ থেকে সেই নেতা চলে গেলেন। তার রুহের মাগফেরাত কামনা করছি। তার অবর্তমানে দলের হাল ধরেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া, বেগম জিয়া গণতন্ত্র উদ্ধার করতে দায়িত্ব হাতে নিতে হয়েছে। বেগম জিয়া গণতন্ত্রের মাতা,তিনি আপোষীর নেত্রী,তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তার প্রতি অনেক অবিচার অন্যায় করেছে সাবেক সরকার। তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। তার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।তার অবর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি’র হাল ধরলেন তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। তার নেতৃত্বে সুসংঘটিত দল বিএনপি আজ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হল। বিএনপি আজ সরকার গঠন করেন। সরকার প্রধান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্লান আই হ্যাভ এ ভিশন। তার কথা ও কাজের গুরুত্ব দিয়ে বাংলাদেশের জনগণের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। তার ভিশন সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা সকল এমপিদের বলেছেন আপনারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যার যার এলাকায় যাবেন জনগণের স্বার্থে কাজ করবেন, জাতীয়তাবাদী দল বিএনপি আছে থাকবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি কোন নেতা নয় আমি আপনাদের মতই বিএনপি’র একজন কর্মী, তাই আমিও আপনাদের কাছে কোন নেতা হিসাবে থাকতে চাই না আমি আপনাদের মতই একজন সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই। আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন,সেই কর্মসূচিতে ১২০ টি রাস্তার কাজ দিয়েছি, দরিদ্রদের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে মুলাদীর কোন রাস্তাঘাট অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ। আমি যতদিন জাতীয় সংসদ সদস্য থাকবো ততদিন সরকারি বেতনের টাকা নিব না,।আমার সরকারি বেতনের টাকা জনগণের মাঝে বিতরণ করে দিব। ইতিমধ্যে বেতনের টাকা উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি। মুলাদী উপজেলায় কোন চাঁদাবাজির খবর আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, দলীয় কোন নেতা কর্মী হলে সে যত বড়ই নেতা হোক তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ভূমি দখল,হাট দখল, বাজার দখল,কোন দখলদারি চলবে না। দেশে বর্তমানে যুবসমাজ মাদকাসক্তে ধ্বংসের পথে, মাদকমুক্ত দেশ গড়তে হবে তাই কোন মাদকের আস্তানা থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাদকের পক্ষে জিরো টলারেন্স। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বন্যার্ধ রেলি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সকাল ১১ :০০ ঘটিকায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন,মুলাদী পৌরসভায় হিজলা -মুলাদী ব্রিজের পূর্ব পাশে সালাম হাউস হইতে করিম দর্জি বাড়ি পর্যন্ত ইউনি ব্লক রাস্তা উদ্বোধন করেন। দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরওয়ার সভাপতিত্বে উপজেলা হল রুমে মুলাদী উপজেলার ভাসমান জেলেদের মাঝে বেতনের টাকার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে এমপি বলেন আমি যতদিন জাতীয় সংসদ সদস্য _এমপি হিসাবে থাকবো ততদিন বেতনের টাকা নিব না, গরিব-দুখী দুস্ত জনগণের মাঝে বিতরণ করে দিব। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক শরীয়তুল্লাহ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায় ক হাবিবুর রহমান সাবু।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com