কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গত সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজসংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা হাফিজুল হক (২৪) ও মুর্শিদ আলম (২৫)।র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। পরে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
এরই মধ্যে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসে দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।র্যাব-১৫ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা