সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলা ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক দি নিউ নেশন-এর সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ।
সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ জানান, গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি মামুন শিকদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।