1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সামাজিক সংগঠন প্রত্যয় এর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ফুলবাড়ীতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের বিদেশী মদ আটক ​কাঁঠালের রাজধানী গাজীপুরে তথ্যমন্ত্রীর ফল মেলা উদ্বোধন সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু গুরকচি বাজার: যাত্রী ছাউনি দখলমুক্ত করার দাবি জোরালো

গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ

গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আজ ২০ জুন (শনিবার) থেকে গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে পর্দা উঠছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই গাজীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।
অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ বিকেএসপি, শাইখ স্পোর্টস (দিনাজপুর), কালিয়াকৈর একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ময়মনসিংহ), সানবান্ধা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল), স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি (নরসিংদী), কাপাসিয়া একাদশ, থ্রি ব্রাদার্স একাদশ (জামালপুর), একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ), ভাষানটেক ফুটবল ক্লাব (মিরপুর, ঢাকা), বগুড়া জেলা দল, এসআরএফসি (ঠাকুরগাঁও), কুমিল্লা জেলা দল, টঙ্গী ফুটবল একাডেমি, ঝিনাইদহ জেলা দল এবং আরও একটি অংশগ্রহণকারী দল।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২০ জুন বিকেল ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ বিকেএসপি ও শাইখ স্পোর্টস, দিনাজপুর। প্রথম রাউন্ড শেষে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেবে। আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো.শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুর জেলার পুলিশ সুপার মো.শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আহবায়ক মো. হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। আয়োজকদের দাবি মাঠ প্রস্তুত, নিরাপত্তা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় আয়োজন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এদিকে টুর্নামেন্টকে ঘিরে শহীদ বরকত স্টেডিয়াম ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সেজে উঠেছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। শহরের গুরুত্বপূর্ণ সড়কে, মোড় ও জনসমাগমস্থলে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী। পাশাপাশি মাইকিংসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে টুর্নামেন্টের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে দিন দিন বাড়ছে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উৎসাহ।
আয়োজকদের ভাষ্য এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন নয় বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা। মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে এবারের ক্রীড়া উৎসব।
প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে রাখা হয়েছে উল্লেখযোগ্য প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকদের বিশ্বাস নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ক্রীড়াচর্চার প্রসারের মাধ্যমে মাদকাসক্তি, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা কমিয়ে একটি নিরাপদ, সুস্থ ও মানবিক সমাজ গঠন সম্ভব।
জেলার ক্রীড়াপ্রেমী, তরুণ-তরুণী, অভিভাবক ও সাধারণ দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুধু একটি সফল ক্রীড়া আয়োজনই নয় বরং গাজীপুরে ফুটবলের বিকাশ, নতুন প্রতিভা তৈরির সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় সমাজ গঠনে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com