সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান গত ১৯ জুন সিলেট নগরীর পাঠানটুলাস্থ ইনসাফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আশরাফুল আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা, সমাজ উন্নয়নকর্মী ও শিক্ষক মো. আরিফুর রহমান (পায়েল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী হায়দার জামি এবং কোষাধ্যক্ষ আতিয়া শারমিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য শেখ সুহিন মিয়া, আরিয়ান জুম্মান সামি, মঈনুল ইসলাম, বুরহান উদ্দিন, আজহারুল ইসলাম, বেলাল আহমদ সিয়াম, সাইমন, মাহদি, রাহাত ও ইকবালসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা যুবসমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।