1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ  কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা চট্টগ্রামে বিজেসির মতবিনিময় সভা ‎সিংগাইরে মোবাইল কোর্টের অভিযান, আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ী দণ্ডিত ‎বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন চরকালেখান ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে দোয়া ও সমর্থন চাইলেন ফজলুল হক

অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন

reporter মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

“অবৈধ দখল হটাও, জনগণের অধিকার প্রতিষ্ঠা করো”—এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১ নং ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা হাট বাজারে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বাজারের ‘চাঁদনী সেট’ নামে পরিচিত অংশটি অবৈধ দখলমুক্ত করার জোর দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে এই স্থানটি দখল হয়ে থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল এবং ব্যবসায়িক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিএম লিয়াকত আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক মহসিন রেজা, যুবদল নেতা আজু মোল্লা, ও রফিকুল ইসলাম, প্রভাতী যুব সংঘের সভাপতি মোঃ বকুলসহ চালিতাঘাটা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বক্তারা অভিযোগ করেন, গভীর রাতে কিছু ব্যক্তি চাঁদনী সেটের টিনের ছাউনি অংশে নিজেদের নামে তিনটি সাইনবোর্ড টাঙিয়ে জায়গাটি দখলের চেষ্টা করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া নায়েব রেজাউল করিম এ বিষয়ে বন্ধ ব্যবস্থা দিয়েছেন—এমন কথাও স্থানীয়দের মাঝে আলোচনায় এসেছে।
বক্তারা আরও বলেন, বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ অত্যন্ত জরুরি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দখলমুক্ত করার জোর দাবি জানান এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালিতাঘাটা প্রভাতী সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com