1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎সিংগাইরে মোবাইল কোর্টের অভিযান, আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ী দণ্ডিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

‎সিংগাইরে মোবাইল কোর্টের অভিযান, আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ী দণ্ডিত

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।  গত বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের কয়েকটি চালের গুদাম পরিদর্শন করা হয়। এ সময় মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের গুদামে চাল সংরক্ষণে পলিথিন ও প্লাস্টিকজাত বস্তা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
‎পরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভোক্তাস্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com