1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী মোহনপুরে মোটরসাইকেলের স্টান্ট করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করায়, থানায় লিখিত অভিযোগ দায়ের কর্মীবান্ধব জননেতা সরকার জাবেদ আহমেদ সুমন ভোগান্তিতে চরাঞ্চলবাসী সহ ২০ লাখ মানুষ, আধুনিক ব্লাডব্যাংক প্রতিষ্ঠা আজও হয়নি ভোলায়… শিক্ষা প্রশাসনে দীর্ঘ শূন্যতা, দুই বছর ধরে কর্মকর্তা ছাড়াই চলছে রামগড় মাধ্যমিক শিক্ষা অফিস আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা দিনাজপুর (৪২ বিজিবি) অভিযানে ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় গাঁজা,বাইসাইকেল, ট্যাপেন্টাডল ট্যাবলেট মোটরসাইকেল গ্রেপ্তার পাটুরিয়া-ঢাকা রুটে সেলফি পরিবহনের আধিপত্যের অভিযোগ: রুট পারমিট, চাঁদাবাজি ও সড়ক বিশৃঙ্খলার নেপথ্যে কী বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন : স্বরাষ্ট্র মন্ত্রী ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেয়াওর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে গেল

রাজশাহী মোহনপুরে মোটরসাইকেলের স্টান্ট করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

reporter মোঃ নাসিরউদ্দিন
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ

মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে স্টান্ট (স্থানীয়ভাবে ‘বাউলি’ মারা) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে স্টান্ট করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ১০ চাকার বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে মোটরসাইকেলচালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন কাইযুম ইসলাম রাতুল (১৮), কেশরহাট পৌর এলাকার সাকেয়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে এবং লিমন (২২), পৌর এলাকার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন (২২), তিনি নিহত রাতুলের বড় ভাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী, এসআই আব্দুর রহিম, এসআই শিমুলসহ পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য মোহনপুর থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com