বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি বাহিনীটি প্রশংসনীয় সাফল্য ।
এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ৩১ জুলাই ২০২৬, রাত ১০ টা ১০ মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৪/৬-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওডাঙ্গা কালঞ্চা এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১০ গ্রাম গাঁজা ও ০১টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয় ৪২ বিজিবি দিনাজপুর।
১/মোঃ হাছান আলী (৪৫), পিতা-মৃত ময়েন উদ্দীন, গ্রাম-কালঞ্চা, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
উল্লেখ্য, জনাব মোঃ গোলাম রব্বানী সরদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানাযায়। এছাড়া আটককৃত মাদকদ্রব্য এবং বাইসাইকেল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া গত ০১ আগস্ট ২০২৬, দুপুর ০২ টা ৩০ মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৪/৬-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওডাঙ্গা কালঞ্চা এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ০৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয় মর্মে জানিয়েছেন।
আটককৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ।
গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য, বাইসাইকেল এবং মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য (পঁয়ষট্টি হাজার তিনশত পঁয়ত্রিশ) টাকা।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।