1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেয়াওর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,ঝাড়ু হাতে এমপি-ইউএনও ডিবির জালে সন্ত্রাসী রকি, মিলল অস্ত্র-গুলিসহ মাদকের চালান ভৈরবের আকবরনগর–মিরারচর সংঘর্ষ: হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত রঙতুলি পেশায় (কমার্শিয়াল আর্টিস্ট) পূর্ণতা পেয়েছেন আশারাফুল বারী ​সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধনের দাবি জহুর মিয়ার ওসমানীনগরে এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করায়, থানায় লিখিত অভিযোগ দায়ের কর্মীবান্ধব জননেতা সরকার জাবেদ আহমেদ সুমন ভোগান্তিতে চরাঞ্চলবাসী সহ ২০ লাখ মানুষ, আধুনিক ব্লাডব্যাংক প্রতিষ্ঠা আজও হয়নি ভোলায়… শিক্ষা প্রশাসনে দীর্ঘ শূন্যতা, দুই বছর ধরে কর্মকর্তা ছাড়াই চলছে রামগড় মাধ্যমিক শিক্ষা অফিস

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেয়াওর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

reporter দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ

শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠে দুর্বৃত্তরা কাঁচ এর টুকরা ছিটিয়ে দিয়েছে, খেলতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন খেলোয়াড়।
তারই প্রতিবাদে ২ আগস্ট ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকার সচেতন যুবসমাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক
এ সময় তিনি বলেন খেলার মাঠের ভিতরে দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার দোকানপাট করে রয়েছে,তাদেরকে সেখান থেকে বারবার দোকানপাট সরিয়ে নেওয়ার কথা বললেও তারা কোনোভাবেই খেলার মাঠটি ছেড়ে দিচ্ছেন না,শিক্ষার্থীরা যাতে খেলতে না পারে সে কারণেই তারা মাঠের মধ্যে কাছের টুকরো ছিটিয়ে দিয়েছে।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয় খেলার মাঠটি যদি দ্রুত দখলমুক্ত করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
অবৈধ দোকানপাটগুলো দ্রুত অপসারণ করতে হবে।
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীসহ মানববন্ধনে সকল অংশগ্রহণ কারীগণ।
এরপর ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একজন অফিসার কে পাঠানো হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com